মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | 203 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৮ ডিসেম্বর) সূচকের ঊত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়াবাজারে। এদিন সব সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৪১ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৪২.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৮৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭০ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩১.৪৭ পয়েন্ট এবং দুই হাজার ৫২৩.৭৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮৬টির বা ৭৫.৬৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৯টির বা ১৮.২৫ শতাংশের এবং ২৩টি বা ৬.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৮৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৭ কোটি ৫০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫৬.৪৩ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৭.৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৯টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ৫১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com