মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | 266 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

টানা ছয় কার্যদিবস পতনে পর আজ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক সামান্য বাড়লেও অপরিবর্তিত রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আর টাকার পরিমাণে লেনদেন আড়াই বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

বাজার পযৃালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৩৯ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩৮ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৪৭ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৭.৬৪ পয়েন্টে এবং দুই হাজার ১৯৪.৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির বা ১৬.৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১০১টির বা ৩২.৬৯ শতাংশের এবং ১৫৬টির বা ৫০.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ২২৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দুই বছর ৫ মাস ৬ দিন বা ৫৯৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২০ সালের ১৬ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৩৬ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৭.৫১ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে

আরও পড়ুন : একুশ স্টাবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আরও পড়ুন : দুই ব্যাংকের বন্ড অনুমোদন

আরও পড়ুন : পরিচালনা পর্ষদ পুনর্গঠনের লক্ষে উত্তরা ফাইন্যান্সে স্বতন্ত্র পরিচালক মনোনয়ন

আরও পড়ুন : আমরা টেকনোলজি শ্রম আইন মানছে না

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : সূচকের পতনেও লেনদেন বেড়েছে

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com