মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | 307 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

টানা তিন কার্যদিবস পতনের পর আজ ১৬ নভেম্বর সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট সূচকের উত্থান হলেও পরবর্তীতে টানা ৩০ মিনিট পর্যন্ত সূচকের তীর নিচের দিকে নেমে গেছে। এরপর সূচক বাড়তে থাকে- যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষ সব সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.০২ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৩.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৩৬ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৬১ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৬.৮৪ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির বা ২৩.৬৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১১টির বা ৩.৪২ শতাংশের এবং ২৩৪টির বা ৭২.৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯২ কোটি ৪১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৯২ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২.৫৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৪.৬৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ১৭টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : ফ্লোর প্রাইসের চেয়ে কম দরে শেয়ার বিক্রির অনুমতি

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com