মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | 157 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ৩০ ডিসেম্বর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে দিনশেষে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ২.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।

Responsive Ad Banner

এদিন ডিএসইতে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকা। আজ লেনদেন ৫০ লাখ টাকার বা ০.১৩ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২টির বা ৩৫.৭৬ শতাংশের, কমেছে ১৮৪টির বা ৪৬.৩৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৮৮ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৮৬ পয়েন্টে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com