মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | 282 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ১৮ অক্টোবর সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য লেনদেন শেষ হয়। কিন্তু দুপুর পৌনে ২টার পর সূচকের তীর একটানা নামতে থাকে।

Responsive Ad Banner

তবে দিনশেষ সূচকের তীর উপরের দিকে উঠে যায়।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮.৫১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৯.২২ পয়েন্টে।

এদিন ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির। অর্থাৎ

পুঁজিবাজারে আজ ২৮.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ সারাদিনে ডিএসইতে ৭ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ১৬টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৭৬১ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ অক্টোবর ডিএসইতে ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬৩৫ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৪.০২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৫১ লাখ ২৪ হাজার ২৪১ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : বাজারের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : বিএসইসি চেয়ারম্যান

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com