মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | 176 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের উত্থান হলেও লেনদেন বাড়েনি। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৩০ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৩৯.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৮.৩৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪.৪৫ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৩.৪৭ পয়েন্টে এবং ২ হাজার ৪৮২.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১৪টির বা ৮৩.২৮
শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩৬টির বা ৯.৫৪ শতাংশের এবং ২৭টি বা ৭.১৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ২৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৮ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার ৮টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৩১১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৩০ কোটি ১ লাখ ৯৭ হাজার ১০৮ টাকা ৩০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৩৭ হাজার ১৯ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৭৭২ টাকা ২৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪০.৬০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪১.২৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com