মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ মে ২০২৩ | 118 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ১০ মে, সূচকের উত্থানে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও বেলা পৌনে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত শেষ বেলায় কিছুটা স্বাভাবিক ধারায় ফিরে আসে সূচক।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৯.১০ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৪০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৫ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৪৯৯টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৪৯ বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৭২১ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ডিএসইতে ১৬ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৭৭টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৬২৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩১ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৯ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০২৮ শতাংশ বা ০.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৪.৬৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২০ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৭ হাজার ২৭৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৩৬৪ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬ কোটি ৮ লাখ ১৬ হাজার ৯১২ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com