মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | 226 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের ঊত্থান হলেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৩৪ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কে[ ছয় হাজার ৬৬৯.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৭৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৭.৬৩ পয়েন্ট এবং দুই হাজার ৫০৪.০৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৭৪৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪০ কোটি ৫১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির বা ৫১.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪২টির বা ৩৭.৫৭ শতাংশের এবং ৪০টি বা ১০.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬৯.০৭ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৩৭.৩২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com