সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের ইতিবাচক ধারায় লেনদেনে উন্নতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | 243 বার পঠিত | প্রিন্ট

সূচকের ইতিবাচক ধারায় লেনদেনে উন্নতি
Responsive Ad Banner

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) সূচকের ইতিবাচক ধারায় সূচকের উন্নতি হয়েছে দেশের শেয়ারবাজারে। গত দুই সপ্তাহ ধরে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন ইতিবাচক ছিল। এর ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৮২%। যার উপর ভিত্তি করে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছে ২ হাজার ১৪৯ কোটি টাকা। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩৬৮ পয়েন্টে এবং ২২০৯ পয়েন্টে।

Responsive Ad Banner

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টির বা ২৯.৩১ শতাংশের, কমেছে ৬৮টির বা ১৭.৪৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০৭টির বা ৫৩.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ টাকার বা প্রতি কার্যদিবসে গড়ে ৭৭০ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪১ লাখ টাকার বা গড় ৪২৪ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ টাকার বা ৮২% বেড়েছে। এর আগের সপ্তাহে ৯৮৮ কোটি ৪৪ লাখ টাকা বা ৮৭% বেড়েছিল।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ১৪৯ কোটি ৩০ লাখ টাকা বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৫৫ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৪৭ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বা ১২২ শতাংশ।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির দর বেড়েছে, ৫৪টির দর কমেছে এবং ১৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com