মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের অস্বাভাবিক উঠানামায় সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ মার্চ ২০২২ | 208 বার পঠিত | প্রিন্ট

সূচকের অস্বাভাবিক উঠানামায় সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ২৭ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন পুরোটা সময় ধরেই সূচকের অস্বাভাবিক উঠানামা দেখা গেছে। ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৭৫৬.৪৬ পয়েন্ট, যা বেলা ১০টা ২৮ মিনিটে ১৪.৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৪১.৯১ পয়েন্টে। পরবর্তীতে বেলা ১০টায় ৫০ মিনিটে ২১.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৬৩.৫৫ পয়েন্টে। এরপর বেলা ১১টায় ১০.২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৫৩.২৮ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৫৭.১২ পয়েন্টে। পরে তা আরও উত্থান হয়ে বেলা ১টায় ৪.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৬১.২৬ পয়েন্টে। সবশেষ ১৯.৭১ পয়েন্ট কমে ৬৭৪১.৫৫ পয়েন্টে নেমে লেনদেন শেষ হয়। দিনশেষে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ার দর ও বাজার মূলধন কমেছে। শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক কমেছে তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৩২ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪১.৫৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২.৯০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১.২৬ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৮.০৭ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতেআজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির বা ৩০.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৯টির বা ৫৭.৯৪ শতাংশের এবং ৪২টি বা ১১.১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২৯ কোটি ২৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৮৭১টি শেয়ার ১ লাখ ৪৬ হাজার ২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৫৮ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ১৬০ টাকা ২০ পয়সা। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৮০ হাজার ৮৮ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৮৮৭ টাকা ৩২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.১৯ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭১.৩৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com