মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের অস্বাভাবিক উঠনামায় অস্থির বাজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ মার্চ ২০২২ | 334 বার পঠিত | প্রিন্ট

সূচকের অস্বাভাবিক উঠনামায় অস্থির বাজার
Responsive Ad Banner

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৪ মার্চ সূচকের অস্বাভাবিক উঠানামার মাধ্যমে লেনদেন হয়েছে। বাজারের এমন অস্থির আচরণে লেনদেন নিয়ে বিপাকে ছিল বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল গত ২ কার্যদিবসের মত আজকেও ইতিবাচক প্রবণতায় লেনদেন হবে। কিন্ত সে প্রত্যাশা পূরণ হয়নি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের তীর ছিল নিম্নমুখী। সকাল ১০টা ৫ মিনিট থেকে পরবর্তী ২১ মিনিট পর্যন্ত সূচক ৩২.৯৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৪৫.৮২ পয়েন্টে। এরপর কিছুটা উত্থান হয়ে ১০টা ৩৭ মিনিটে ৩০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৭৬.১০ পয়েন্টে। পরবর্তীতে আবারও সামান্য পতনের কারণে বেলা ১১টা ৩৫ মিনিটে সূচক দাঁড়ায় ৬৭৬২.২৪ পয়েন্টে। এরপর আবারও একটানা ২৭.৩৫ পয়েন্ট বেড়ে বেলা ১২টা ১৯ মিনিটে ডিএসইর প্রধান সূচক দাঁড়ায় ৬৭৮৯.৫৯ পয়েন্টে। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১টায় ২৩.৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৬৬.০৫ পয়েন্টে। দিনশেষে ১.৭৯ পয়েন্ট কমে ৬৭৬৩.৯৩ পয়েন্টে নেমে লেনদেনের সমাপ্ত ঘঠে।

Responsive Ad Banner

এদিকে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে ৬ হাজার ৭৬৩.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট বা ০.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৫২.৭০ পয়েন্টে এবং ২ হাজার ৪৬০.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টির বা ৪৪.১৭
শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৮টির বা ৪৭.০৮ শতাংশের এবং ৩৩টি বা ৮.৭৩ শতাংশ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ২২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৯৬ কোটি ৭৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৯ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৪২টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৪৯৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮৬ কোটি ৫১ লাখ ২০ হাজার ৩৫৩ টাকা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪১৯ হাজার ৪৭ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৯১৪ টাকা ৭৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫.০৫ পয়েন্ট বা ০.১২
শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৪.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com