রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিভিও পেট্রোক্যামিকেলের এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | 531 বার পঠিত | প্রিন্ট

সিভিও পেট্রোক্যামিকেলের এজিএম সম্পন্ন
Responsive Ad Banner

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। দ্যা কিং অব চিটাগাং-এ এবং অনলাইনে লাইভ ওয়েবকাস্টে আজ বুধবার (১১ ডিসেম্বর) হাইব্রিড প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহ, পরিচালকবৃন্দ মোঃ আলী মরতুজা, মোঃ এমরানুল হক, মিসেস জোবেদা খানম শাফী, মোহাম্মদ মহসিন সাকি এবং নুরে হাবিব নোমান, স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার আ ফ ম ইসহাক ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রহমান, কোম্পানির নির্বাহী পরিচালক ও চীফ অডিটর আহমদুল হক হাসান , এক্সটার্ণাল অডিটর মোসার্স কেএম হাসান এন্ড কোং এর প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম এফ. সি. এ , প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব। উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন উক্ত সভা সঞ্চালনা করেন এবং তিনি সভার আলোচ্যসূচী সমূহ উপস্থাপনের পাশাপাশি আলোচ্যসূচী সমূহের উপর প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।

Responsive Ad Banner

উক্ত হাইব্রিড প্রোগ্রামে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ এজিএম লিংকে প্রবেশের মাধ্যমে সভা শুরুর ২৪ ঘন্টা পূর্ব থেকে সভা চলাকালীন সময় পর্যন্ত কোম্পানির সার্বিক বিষয়ে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত পেশ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচী সমূহের অনুমোদন করেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দের জন্য ১০% নগদ লভ্যাংশ এর ব্যাপারে কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভার অন্যান্য আলোচ্যসূচী সমূহ অনুমোদিত হয় ।

শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মতামতের ভিত্তিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্ল্যাহ তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরিশেষে কোম্পানির চেয়ারম্যান শামসুল আলম শামীম জ্বালানী মন্ত্রনালয়, , বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকল শেয়ারহোল্ডারদের সুস্বাস্থ্য , দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫২ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com