বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 122 বার পঠিত | প্রিন্ট

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২৮ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ১৬ পয়সা বা প্রায় ১৮ শতাংশ।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২৫) সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা।

তবে দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৭ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে বাজারে সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং ধারাবাহিকভাবে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে।

Facebook Comments Box

Posted ৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com