মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সিএসই’র শোকজের কবলে মিরাকল ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | 643 বার পঠিত | প্রিন্ট

সিএসই’র শোকজের কবলে মিরাকল ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে তদন্ত নোটিশ পাঠিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ কোম্পনির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় সিএসই। এর প্রেক্ষিতে গত ১১ আগস্ট কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, দর বাাড়র কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৮ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৪.৯০ টাকায়। আর ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩.৫০ টাকায়। অর্থাৎ এই সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮.৬০ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। যা সিএসই’র কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

Responsive Ad Banner

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com