ব্রেকিং >>
ব্রেকিং >>

সিএনজি স্টেশন থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ মার্চ ২০২৫ | 205 বার পঠিত | প্রিন্ট

সিএনজি স্টেশন থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
Responsive Ad Banner

জমির মালিকের সঙ্গে লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সিএনজি স্টেশন থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ অবস্থায়, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এই সিএনজি স্টেশনটি আর পরিচালনা করবে না কোম্পানিটি। ইন্ট্রাকো অটোমোবাইলসের বিনিয়োগ ভোলা নন-পাইপ গ্যাসলাইন ইউনিটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

Responsive Ad Banner

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২০২৩ সালের ডিসেম্বরে দেশের গ্যাস সংকট মেটাতে ভোলা থেকে সিএনজি আকারে গ্যাস পরিবহন শুরু করেছিল। প্রথম পর্যায়ে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পর, তারা চুক্তির আওতায় দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।

তবে, গত অক্টোবরের মধ্যে বাকি ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করতে না পারায় চুক্তির অবশিষ্ট অংশের কার্যকারিতা এখন নেই। যদিও ইন্ট্রাকো রিফুয়েলিং তাদের উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী এবং গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধির জন্য তারা ভোলা নন-পাইপ গ্যাসলাইন ইউনিটে বিনিয়োগ নিয়ে যাচ্ছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | রবিবার, ০২ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com