বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ জুলাই ২০২১ | 513 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ৩৭৩.৭৫ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ওঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১০ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকা।

Responsive Ad Banner

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ইউনিটটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা।

ফু-ওয়াং সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৭ কোটি ৫ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, শাইনপুকুর সিরামিকস, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, জিকিউ বলপেন, রহিম টেক্সটাইল, এএফসি অ্যাগ্রো ও এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com