সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেন বৃদ্ধির শীর্ষে প্রকৌশল খাত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | 256 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেন বৃদ্ধির শীর্ষে প্রকৌশল খাত
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৮-১১ জানুয়ারি) খাত ভিত্তিক লেনদেন বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত।

সপ্তাহজুড়ে এ খাতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রকৌশল খাতে মোট ৬৩ কোটি ৩৭ লাখ টাকার বা ১৩.৬০ শতাংশ লেনদেন বেড়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে।

সপ্তাহজুড়ে এ খাতে ৫০ কোটি ৭৫ লাখ টাকার বা ১০৩.৯০ শতাংশ শেয়ার লেনদেন বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ৩৯ কোটি ৯৩ লাখ টাকা বা ৮.৬০ শতাংশ লেনদেন বৃদ্ধি হওয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।

অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাতে ৩৯ কোটি ৬৯ লাখ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩২ কোট ৯৯ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩০ কোটি ৮৫ লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২৮ কোটি ৮ লাখ টাকা, বিবিধ খাতে ২৪ কোটি ৬১ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ২৪ কোটি ৫০ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ২২ কোটি ৭ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ২০ কোটি ৬৭ লাখ টাকা, বস্ত্র খাতে ১৮ কোটি ৭৩ লাখ টাকা, আর্থিক খাতে ১৭ কোটি ৬২ লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ কোটি ৬১ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ১২ কোটি ৫৩ লাখ টাকা, সিমেন্ট খাতে ১০ কোটি ৯৬ লাখ টাকা, সিরামিক খাতে ৭ কোটি ২৭ লাখ টাকা, চামড়া খাতে ২ কোটি ৮৪ লাখ টাকা, পাট খাতে ১ কোটি ৩৬ লাখ টাকা এবং টেলিকমিউনিকেশন খাতে ১৩ লাখ টাকার লেনদেন বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com