সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুন ২০২২ | 200 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষ ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৫-৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১০ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৫ শতাংশ। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা।

Responsive Ad Banner

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ৭৭ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৭৫ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৮ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার টাকার, বিডিকমের ৬৭ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার এবং জেএমআই হসপিটালের ৬০ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com