মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ | 333 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ১ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৮৪ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ লাখ ৯৯ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৯৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৮৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮৬ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭৭ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ৯০ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা এবং পাওয়ারগ্রিডের ৭১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com