মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | 230 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৯- ১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৬৩ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৬০ লাখ ৭৬ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৫ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৮ লাখ ৫ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১২১ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ১০৯ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ৯৬ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯১ কোটি ১৭ লাখ ৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৮২ কোটি ৭১ লাখ ১২ হাজার টাকার, এডিএন টেলিকমের ৮১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার টাকার এবং খান ব্রাদার্সের ৭৮ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com