মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ | 227 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০২- ০৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ছিল ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৮১ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৮ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ৪৯ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৭৫ কোটি ৫৩ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সে ৬৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকার, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজের ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬১ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫৩ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com