রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | 124 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ অক্টোবর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, মোট লেনদেনের পরিমাণ ছিল ১০১ কোটি ৬৪ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারদর ছিল ২২ টাকা ১০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড (ORIONINFU)। কোম্পানিটির গড় লেনদেন ছিল ২০ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা, মোট লেনদেন ১০০ কোটি ৮৬ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারদর ছিল ৪৯২ টাকা ৬০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড (CVOPRL)। গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা, মোট ৮৩ কোটি ৮৭ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২১ শতাংশ। শেয়ারদর ছিল ১৮৪ টাকা ২০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (SAPORTL)। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা, মোট ৭৯ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা, যা ৩ দশমিক ০৪ শতাংশ। শেয়ারদর ছিল ৪৪ টাকা ৬০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATIINS)। গড়ে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা, মোট ৭৫ কোটি ৯৮ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৯১ শতাংশ। শেয়ারদর ছিল ৮১ টাকা ২০ পয়সা।

ষষ্ঠ স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATILIF)। গড়ে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা, মোট ৭৫ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, যা ২ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারদর ছিল ২৭৩ টাকা ২০ পয়সা।

সপ্তম অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (KBPPWBIL)। গড়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ২২ লাখ টাকা, মোট ৭১ কোটি ১০ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭২ শতাংশ। শেয়ারদর ছিল ১১৩ টাকা ৬০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (RUPALILIFE)। কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৩ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা, মোট ৬৮ কোটি ৮২ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারদর ছিল ১০৬ টাকা ৪০ পয়সা।

নবম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা, মোট ৬২ কোটি ৬৭ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪০ শতাংশ। শেয়ারদর ছিল ২০৯ টাকা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX)। গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা, মোট ৬২ কোটি ৫১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারদর ছিল ২৭ টাকা ৭০ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com