রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | 237 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৭-১০ জুলাই ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ১১৪ কোটি ৩৪ লাখ টাকা, আর শেয়ারদর ছিল ৫৮ টাকা ৭০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৫ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা, মোট লেনদেন ৬৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪৯ শতাংশ। শেয়ারদর ছিল ২৬ টাকা ৪০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। গড়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা, মোট ৫৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ২১ শতাংশ। শেয়ারদর ছিল ৫০ টাকা ২০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, মোট ৫০ কোটি ৫০ লাখ টাকা, যা ১ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারদর ছিল ৫৯ টাকা ৯০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে লাভেলো। গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা, মোট ৪৮ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা, যা ১ দশমিক ৯০ শতাংশ। শেয়ারদর ছিল ৯৯ টাকা ৫০ পয়সা।

বাকি পাঁচটি কোম্পানির লেনদেন ছিল নিম্নরূপ:

এশিয়াটিক ল্যাবরেটরিজ: গড় লেনদেন ১০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা, মোট ৪৩ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা, শতাংশ ১.৭১%, শেয়ারদর ৪১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ শিপিং করপোরেশন: কোম্পানিটির গড় লেনদেন ১০ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা, মোট ৪২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা, শতাংশ ১.৬৭%, শেয়ারদর ৯৪ টাকা ৭০ পয়সা।

অগ্নি সিস্টেমস: কোম্পানিটির গড় লেনদেন ৯ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা, মোট ৩৭ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা, শতাংশ ১.৪৭%, শেয়ারদর ২৭ টাকা ১০ পয়সা।

সিটি ব্যাংক: গড় লেনদেন ৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা, মোট ৩৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা, শতাংশ ১.৪৪%, শেয়ারদর ২১ টাকা ২০ পয়সা।

ওরিয়ন ইনফিউশন: গড় লেনদেন ৯ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা, মোট ৩৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা, শতাংশ ১.৪৩%, শেয়ারদর ৩৩০ টাকা ৫০ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com