মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে এলআর গ্লোবাল ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | 222 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে এলআর গ্লোবাল ফান্ড
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ১.৯০ টাকা বা ২০.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের ১৭.৯০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৭.১০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ১৬.২৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৫.৮৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ১৫.৬৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫.২৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ১৪.৩৪ শতাংশ, বিআইএফসির ১৪.২৯ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ১৪.০২ শতাংশ কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com