সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লুজারে ৯০ শতাংশ কোম্পানি ‘এ’ ক্যাটাগিরর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ | 315 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারে ৯০ শতাংশ কোম্পানি ‘এ’ ক্যাটাগিরর
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮ সেপ্টেম্বর- ২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় ৯০ শতাংশ কোম্পানি ছিল ‘এ’ ক্যাটাগরির। অর্থাৎ ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৯ কোম্পানি অবস্থান করছে। তবে সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ অবস্থান করছে ‘বি’ ক্যাটাগরির সোনারগাঁও টেক্সটাইল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির দর কমেছে ৯ টাকা ২০ পয়সা বা ১৮.৯২ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে আসে। সপ্তাহের শুরুতে ডিএসইতে কোম্পানিটির দর ছিল ৬০ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ছিল ৫১ টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৯৪ হাজার টাকা। প্রতিদিন গড় ৪ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের দর কমেছে ৫৪ টাকা ২০ পয়সা বা ১৬.০৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ২৯৬ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে দর ছিল ২৪২ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৮ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড় এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়।

সাপ্তাহিক লুজার তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের দর কমেছে ৭৩ টাকা ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৬৯১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে দর ছিল ৬১৮ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ২৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড় ৫ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলার ১২.৬৪ শতাংশ, এমবি ফার্মার ১২.১৬ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১১.০০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১০.৬৫ শতাংশ, এপেক্স ফুডসের ১০.৫৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১০.২৬ শতাংশ এবং রহিম টেক্সটাইলের ১০.২৫ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com