মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে লোকসানে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ | 181 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে লোকসানে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। এর ফলে এই ১৬ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৫.৮০ শতাংশ। ৫.১০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৪.৮০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিউচ্যুয়াল ফান্ড খাত।

Responsive Ad Banner

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- সিরামিকস খাতে ৪.৬০ শতাংশ, পাট খাতে ৪.৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩.২০ শতাংশ, সিমেন্ট খাতে ৩.২০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২.৯০ শতাংশ, বস্ত্র খাতে ২.৬০ শতাংশ, প্রকৌশল খাতে ২.৬০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২.০০ শতাংশ, চামড়া খাতে ১.৪০ শতাংশ, ব্যাংক খাতে ১.১০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.০০ শতাংশ ও আনুষঙ্গিক খাতে ০.৬০ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৩ খাতে। এর মধ্যে সবচেয়ে ১.০০ শতাংশ দর বেড়েছে বিবিধ খাতে। এছাড়া, আর্থিক ও লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.১০ শতাংশ করে দর বেড়েছে। বিদ্যুৎ ও জ¦ালানি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com