সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক রিটার্নে মুনাফা বেড়েছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ | 289 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে মুনাফা বেড়েছে বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

আগের সপ্তাহে তুলনায় বিদায়ী সপ্তাহে (২৭-৩১মার্চ’২২) মুনাফা বেড়েছে বিনিয়োগকারীদের। কারণ আগের সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে ৬ খাতে দর বাড়লেও বিদায়ী সপ্তাতে ১২ খাতে বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতের সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। খাতগুলো হলো- চামড়া, জেনারেল ইন্স্যুরেন্স, সিমেন্ট, কাগজ ও প্রকাশনা, পাট, সিরামিক, ভ্রমণ ও অবকাশ, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক, টেলি যোগাযোগ, ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল। সপ্তাহজুড়ে দর বাড়ায় এসব খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে চামড়া খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর বেড়েছে ৬.৪০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাত। এ খাতে বিদায়ী সপ্তাহে সাপ্তাকি রিটার্নে দর বেড়েছে ৫.৩০ শতাংশ।

Responsive Ad Banner

সাপ্তাহিক রিটার্নে অন্য খাতগুলোর মধ্যে- সিমেন্ট খাতে ৩.৪০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৩.৩০ শতাংশ, পাট খাতে ২.৮০ শতাংশ, সিরামিকসের ২.৪০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ২.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৯০ শতাংশ, আর্থিক খাতে ০.৬০ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ০.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ৪০ শতাংশ এবং প্রকৌশল খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com