মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | 378 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০-১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ৭ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে। স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯৯.৭০ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে প্রায় ৩ হাজার ৬৬২ কোটি ৮৫ লাখ ৫৪৮ টাকা বা ২৮.৭৮ শতাংশ। ডিএসই এবং ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৫.২০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩.৭০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিনিয়োগকারীরা ৩.৬০ শতাংশ।

Responsive Ad Banner

এছাড়া, তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে ৩.৩০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৪০ শতাংশ, ব্যাংক খাতে ০.২ শতাংশ মুনাফা পেয়েছেন।

অপরদিকে, ১৩ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। সবচেয়ে বেশি লোকসানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনেছে ৯.১০ শতাংশ।

লোকসানে থাকা অন্য খাতগুলো হলো- সেবা ও আবাসন খাতে ৭ শতাংশ, সিরামিক খাতে ৫.৭০ শতাংশ, আর্থিক খাতে ৫.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৭০ শতাংশ, টেলিকম খাতে খাতে ৩.১০ শতাংশ, সিমেন্ট খাতে ২.২০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৩০ শতাংশ, বিবিধ খাতে ১.২০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৭০ শতাংশ, পাট খাতে ০.৬০ শতাংশ এবং বস্ত্র খাতে ০.২০ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com