মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | 140 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জেমিনি সী ফুডের ।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে জেমিনি সী ফুডের উদ্বোধনী দর ছিল ৫২৮ টাকা ২০ পয়সা।

আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭১৪ টাকা ৮০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮৬ টাকা ৬০ পয়সা বা ৩৫.৩৩ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাপেক্স ফুড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৮.৫৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডি অটোকারসের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৭.০৮ শতাংশ।

এর মাধ্যমে কোম্পানিটি দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে।

গত সপ্তাহে ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে আমরা নেটওয়ার্কের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৫.৮৭ শতাংশ।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১৫.৬৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৪.৪৫ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ারের ১৪.২১ শতাংশ, সোনালী আঁশের ১৩.০৮ শতাংশ, লিগ্যাছি ফুটওয়ারের ১৩.৫০ শতাংশ এবং বিডি ল্যাম্পের ১২.০৭ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (০২-০ এপ্রিল) ডিএসইতে তালিকাভুক্ত ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৪৪টি কোম্পানির। লেনদন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ২৫৪ কোটি ১৬ লাখ টাকা বা ৭৬ দশমিক ৫১ শতাংশ।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : প্রগতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com