মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | 160 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১- ২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৮ টাকা ১০ পয়সা।

সপ্তাহের ব্যবধানে এর দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৫৯.৬৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টি কোম্পানির ৫২.০৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩৯.০২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২৬.৭৩ শতাংশ, নর্দার্ন জুটের ২৫.৩৯ শতাংশ, নাভানা ফার্মার ২১.৮৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ২১.৭০ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২১.৩০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৭.৩৯ শতাংশ এবং ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ১৬.২৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com