সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ | 33 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। ডিএসই প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে শেয়ারদরের সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে অবস্থান করেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড (ZEALBANGLA)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৯ দশমিক ৯০ শতাংশ। আগের সপ্তাহে প্রতি শেয়ারের দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা, যা বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড (REGENTTEX)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ২৯ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ১০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও হোটেলস লিমিটেড (SONARGAON)। কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২৫ টাকা ৬০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ৩২ টাকা ২০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে নর্দার্ন জুট মিলস লিমিটেড (NORTHERN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২৪ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯ টাকা ৬০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১১১ টাকা ৭০ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড (STANDARINS)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ২২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৩৫ টাকা ৯০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়।

ষষ্ঠ স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড (HRTEX)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ১৬ টাকা থেকে দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সায়।

সপ্তম স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড (FIRSTFIN)। কোম্পানিটির শেয়ারদর ২০ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৯০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল টেকনোলজি অ্যান্ড লজিস্টিকস কোম্পানি লিমিটেড (INTECH)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২০ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৭ টাকা ৫০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৩৩ টাকা ২০ পয়সায়।

নবম স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড (USMANIAGL)। সপ্তাহজুড়ে শেয়ারদর ১৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩৬ টাকা ৮০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (TILIL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৩৯ টাকা ৮০ পয়সা থেকে উন্নীত হয়েছে ৪৭ টাকা ২০ পয়সায়।

Facebook Comments Box

Posted ১২:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com