রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ | 170 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৮-৩০ সেপ্টেম্বর ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। ডিএসই প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে শেয়ারদরের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে অবস্থান করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (FIRSTSBANK)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশ। আগের সপ্তাহের শেষে প্রতি শেয়ারের দর ছিল ২ টাকা, যা বিদায়ী সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (SIBL)-এর। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২৯ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৩ টাকা ৪০ পয়সা থেকে পৌঁছেছে ৪ টাকা ৪০ পয়সায়।

তৃতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড (EXIMBANK)। সপ্তাহের ব্যবধানে এর শেয়ারদর ২৯ দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩ টাকা ১০ পয়সা থেকে উন্নীত হয়েছে ৪ টাকায়।

চতুর্থ স্থানে রয়েছে গ্লোবাল ইসলামিক ব্যাংক লিমিটেড (GIB)। কোম্পানিটির শেয়ারদর ২০ শতাংশ বেড়ে ১ টাকা ৫০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড (UNIONBANK)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে।

ষষ্ঠ স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (PLFSL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১ টাকা ১০ পয়সা থেকে উন্নীত হয়েছে ১ টাকা ৩০ পয়সায়।

সপ্তম অবস্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড (FIRSTFIN)। কোম্পানিটির শেয়ারদর ১৭ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২ টাকা ৩০ পয়সা থেকে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়।

অষ্টম স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ (KAY & QUE)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৭ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৩৫৯ টাকা ২০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৪২০ টাকা ৯০ পয়সায়।

নবম অবস্থানে রয়েছে ফেয়ার ইস্ট ফাইন্যান্স লিমিটেড (FAREASTFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১ টাকা ২০ পয়সা থেকে উন্নীত হয়েছে ১ টাকা ৪০ পয়সায়।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড (NFML)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৬ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৯ টাকা ৯০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সায়।

Facebook Comments Box

Posted ৭:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com