মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর কমার শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জুলাই ২০২১ | 461 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর কমার শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল
Responsive Ad Banner

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দর কমে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে অবস্থান করছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ ১৫.২৮ শতাংশ দর কমেছে। গত সপ্তাহে কোম্পানিটির সর্বমোট ৫৩ লাখ ২ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৬০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, ফ্যামিলি টেক্স লিমিটেড সাপ্তাহিক লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। গত সপ্তাহে এ কোম্পানির সর্বমোট ১০ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩ লাখ ৭৯ হাজার টাকা।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং । সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১৪.৪৭ শতাংশ। গত সপ্তাহে এ কোম্পানির েেমাট ৩ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ১৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পাইওনিয়র ইন্সুরেন্সের ১৪.২৯ শতাংশ, জিলবাংলা সুগার মিলসের ১২.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ১০.৭৬ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল পান্ডের ১০.১৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.২০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.২০ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের ৮.৯৭ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com