ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ | 274 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই হসপিটালের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে৯৩ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা বা ২৯.০৫ শতাংশ।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ১৬.২৪ শতাংশ,ইস্টার্ন হাউজিং ১২.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২.৯৭ শতাংশ, নাভানা ফার্মার ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ৯.৭২ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:২১ পিএম | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com