সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 321 বার পঠিত | প্রিন্ট

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত ৩০ জুন,২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদনে অনুযায়ী সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি ৪ কোটি ৩৭ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছে, আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ কোটি ৫৫ লাখ টাকা।

Responsive Ad Banner

প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৯০ কোটি ৪৭ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১২ কোটি ৫৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৬৯ কোটি ৮৭ লাখ টাকা।

এদিকে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার ২৮ লাখ ৫০ হাজার টাকা বেড়ে ১১৫ কোটি ৭৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে জীবন বিমা তহবিলের আকার ছিল ১৭৯ কোটি ৫০ হাজার টাকা। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) হিসাবে কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার ১০ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা কমেছে।

এদিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

আরও পড়ুন : ৪ কোম্পানির লেনদেন শুরু

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com