মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাউথইস্ট ব্যাংকের ইপিএস প্রবৃদ্ধি: তৃতীয় প্রান্তিকে আয় ৭৬ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 154 বার পঠিত | প্রিন্ট

সাউথইস্ট ব্যাংকের ইপিএস প্রবৃদ্ধি: তৃতীয় প্রান্তিকে আয় ৭৬ শতাংশ বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে প্রায় ৭৬ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) সাউথইস্ট ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।

এ ছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৭ পয়সা।

বিশ্লেষকদের মতে, তৃতীয় প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের আয় বৃদ্ধির পেছনে ঋণ বিতরণে দক্ষ ব্যবস্থাপনা ও সুদ আয় বৃদ্ধির ভূমিকা উল্লেখযোগ্য।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com