সহযোগী প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের বিনিয়োগ করবে এসিআই 

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট

সহযোগী প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের বিনিয়োগ করবে এসিআই 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  পুঁজিবাজারে তালিকাভুক্ত রাসায়নিক খাতের প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড তাদের সহযোগী সংস্থা এসিআই লজিস্টিকস লিমিটেডে ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩০তম সভায় এই বিনিয়োগ প্রস্তাবটি অনুমোদন পায়। সিদ্ধান্ত অনুযায়ী, এসিআই লজিস্টিকস লিমিটেডের ইস্যুকৃত ১ হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে এই বিনিয়োগ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াচ্ছে ৭০০ কোটি টাকা।

Responsive Ad Banner

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া সাপেক্ষে আগামী ১৫ অক্টোবর ২০২৬ সালের মধ্যে এই বিনিয়োগ কার্যক্রম চূড়ান্ত করা হবে। এই বিপুল বিনিয়োগ ভবিষ্যতে এসিআই লজিস্টিকসের কার্যক্রম ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৮ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com