মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | 167 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৮ পয়েন্ট  কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৮.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫২ এবং ডিএসই-৩০ সূচক ৯.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৮.১৭ পয়েন্টে এবং দুই হাজার ২৯৮.৭৭ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির , শেয়ার দর কমেছে ১২৭টির  এবং ১৬১টির  শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৮০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১.১১ পয়েন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ০৫৯.৮০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com