মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহের শুরুতেই সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২ | 259 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতেই সূচকের পতন
Responsive Ad Banner

আজ ২০ নভেম্বর সপ্তাহের শুরুতেই সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৭৪ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৫.২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট বা ১.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫০ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৮.৮৬ পয়েন্টে এবং দুই হাজার ১৮০.৪০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির বা ৬.৪৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ২২.০৮ শতাংশের এবং ২২০টির বা ৭১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪২২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৯ কোটি ২৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.২৪ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৯.৭৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ৩৮টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন :  সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com