মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহের শুরুতেই ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ | 266 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতেই ব্যাপক দরপতন
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে (২৬ ডিসেম্বর) ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৭৩ পয়েন্ট বা ১.০৮ শতাংশ কমে ছয় হাজার ৬২৯.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৭৮ পয়েন্ট বা ১.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৮.৮৬ পয়েন্ট এবং দুই হাজার ৪৮৮.০৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির বা ১২.৪৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩০০টির বা ৭৯.৫৮ শতাংশের এবং ৩১টি বা ৮.২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪৪.৩৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৫.৩০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আজ সিএসইতে ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com