মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | 229 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে সাত হাজার ২৭.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৮২ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ৬০২.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির বা ৩৭.২৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৪টির বা ৪৮.২৯ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৪৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ২১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ২২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.০৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৬.৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com