সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মে ২০২২ | 354 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান। এগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা।

Responsive Ad Banner

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩১ পয়সা।

আগামী ২৯ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

এদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৬১ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৭ জুন নির্ধারণ করা হয়েছে।

এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.২৩ টাকা।

এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড : ফান্ডটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.৮৩ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com