সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ মে ২০২৩ | 293 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এনভয় টেক্সটাইল লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স:কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫৬ পয়সা।

Responsive Ad Banner

আগামী ২৬ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০১ জুন।

অগ্রণী ইন্স্যুরেন্স:কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৮ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা।

আগামী ১২ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স:কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৮ টাকা ২২ পয়সা।

আগামী ২৬ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

এনভয় টেক্সটাইল:কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরের (ইপিএস ছিল ৫৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ২১ পয়সা।

আগামী ২৬ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com