সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ১৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ মে ২০২৩ | 304 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ১৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সপ্তাহজুড়ে ১৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। শেয়ারবাজারে কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওয়ান ব্যাংক লিমিটেড।

৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে এসব কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

স্ট্যান্ডার্ড ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৭৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৫ জুন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুন ২০২৩।

এনআরবিসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৯ জুন ২০২৩।

আল আরাফাহ ইসলামী ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট ২০২৩।

ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটি ৩১ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা। আগামী ১৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ঢাকা ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ২৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৮ জুন ২০২৩।

মার্কেন্টাইল ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ২৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ জুন ২০২৩।

সাউথ ইস্ট ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮২ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৫ জুলাই ২০২৩।

প্রিমিয়ার ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ জুন ২০২৩।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ২ টাকা ০৮ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৭৮ পয়সা। আগামী ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

ইউনিয়ন ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৫৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮২ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৫ জুন ২০২৩।

এনসিসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৮ জুন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৩।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৩৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৭ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ জুন ২০২৩।

ওয়ান ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৮ জুন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৩।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com