সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে শোকজের কবলে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ | 582 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে শোকজের কবলে ৫ কোম্পানি
Responsive Ad Banner

গত সপ্তাহে (১২-১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শোকজ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- মনোস্পুল পেপার, এএমসিএল (প্রাণ), তমিজউদ্দিন টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং এমবি ফার্মা। এসব কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার কারণে কোম্পানিগুলোকে শোকজ করা হয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে দর বাড়ার মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

১. মনোস্পুল পেপার: কোম্পানিটির শেয়ার দর গত ২৪ আগস্ট ছিল ১৬৯.৩০ টাকায়। আর ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২৫ টাকায়। অর্থাৎ এই ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৫.৭০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

২. এএমসিএলের (প্রাণ): কোম্পানিটির শেয়ার দর গত ২৬ আগস্ট ছিল ২১৩.৬০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩১২.৭০ টাকায়। অর্থাৎ এই ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯৯.১০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

৩. তমিজউদ্দিন টেক্সটাইল: কোম্পানিটির শেয়ার দর গত ২৪ আগস্ট ছিল ৮২.৩০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭৬ টাকায়। অর্থাৎ এই ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯৩.৭০ টাকা বা ১১৪ শতাংশ বেড়েছে।

৪. আলিফ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির শেয়ার দর গত ৫ সেপ্টেম্বর ছিল ৪১.৮০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৩.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.৯০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

৫. এমবি ফার্মা: কোম্পানিটির শেয়ার দর গত ১ সেপ্টেম্বর ছিল ৪৪৪.৪০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৯৭.২০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫২.৮০ টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com