ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে ৯ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | 171 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৯ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৬-২০ ফেব্রুয়ারি’২৫) শেয়ারবাজারের ৯ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে। এর ফলে এই ৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতে। এর ফলে এই ১০ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সময়ে একটি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ২.৫০ শতাংশ। ১.৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত। একই সময়ে ১.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান তথ্য প্রযুক্তি খাত।

Responsive Ad Banner

সাপ্তাহিক রিটার্নে অন্য ৬ খাতের মধ্যে- বস্ত্র খাতে ১.১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, বস্ত্র খাতে ০.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৩০ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৬ পিএম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com