মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | 155 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০১ থেকে ০৫ জানুয়ারি) ধারাবাহিক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে বাজার মূলধন কমেছে ৩০০ কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৫ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৩.৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৫ পয়েন্ট বা ০.৪১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৯০ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৩.২৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯৩.৪০ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টির বা ১১.৫২ শতাংশের, কমেছে ১৩৩টির বা ৩৪.৮২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির বা ৫৩.৬৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৭২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ২০৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৬০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ২৪৩ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৯৩২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩২৮ কোটি ০৭ লাখ ৯৭ হাজার ৬৮৬ টাকা কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ০৩৩ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.১৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮.৮৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬.৮৭ পয়েন্ট বা ০.১৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১.৪৮ পয়েন্ট বা ০.১১ শতাংশ এবং সিএসআই সূচক ৭.১৪ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৬৫.৮৯ পয়েন্টে, এক হাজার ৩১৯.৮৭ পয়েন্টে এবং এক হাজার ১৬০.৯৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩৩.২৮ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪০.৩৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩টির বা ১১.৭৪ শতাংশের দর বেড়েছে, ৯০টির বা ৩২.০৩ শতাংশের কমেছে এবং ১৫৮টির বা ৫৬.২৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com