মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | 211 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৩১১ কোটি ২২ লাখ টাকা বাজার মূলধন কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭১ পয়েন্টে এবং দুই হাজার ২৮৩ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪২টির , কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৮৪৯ কোটি ৫৫ লাখ টাকার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪০৪ কোটি ১১ লাখ কমেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৫০ কোটি ১৫ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩১১ কোটি ২২ লাখ টাকা কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৫০ কোটি ৫৩ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৪ কোটি ৮০লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ১২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com