রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৪৩ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ মার্চ ২০২৫ | 114 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৪৩ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৩-২৮ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, যমুনা ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইস্ক্রিম, বিকন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান, এসিআই লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৪৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১২ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৯ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ যমুনা ব্যাংকের ৪ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা, বিকন ফার্মার ৩ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৯৭ লাখ টাকা, এসিআই লিমিটেডের ২ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ২ কোটি ৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com