মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ | 151 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৩ -০৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, ম্যারিকো, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, ফাইন ফুডস, রেনেটা, ইউনিক হোটেল, রিলায়েন্স ওয়ান এবং ইস্টার্ন ব্যাংক।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৫৮ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮২ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪ টাকা ৬০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ ম্যারিকোর ৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ৩৪৮ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫৮ লাখ টাকা, বেক্সিমকোর ৩ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা, ফাইন ফুডসের ৩ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, রেনেটার ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা, ইউনিক হোটেলের ২ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৫৫ লাখ টাকা এবং ইস্টার্ন ব্যাংকের ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com